×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২৭
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবার থেকে রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

 রাশিয়া সরকার করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে শনিবার থেকে দেশটির সকল রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। খবর এএফপি’র।
শুক্রবার এক সরকারি ফরমানে বলা হয়, হোম ডেলিভারি সেবা ব্যতীত রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কাল থেকে সরকারি খাদ্য সেবা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
ফরমানে আগামি জুন পর্যন্ত বিভিন্ন অবকাশ কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখতে আঞ্চলিক কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এর পাশাপাশি রাশিয়ার নাগরিকদের চলাফেরা সীমিত রাখার সুপারিশ করা হয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার হুমকি মোকাবেলায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে মস্কোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে।
পুতিন চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদের সকল পরামর্শ মেনে চলতে রাশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার থেকে রাশিয়া সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ায় করোনাভাইরাসে ৮৪০ জন আক্রান্ত এবং দু’জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat