×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৩-২৯
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে

 যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মাত্র তিন দিনে দ্বিগুণ বেড়ে শনিবার ২,০০০ ছাড়িয়েছে। জনস হপকিনস ইঊনিভার্সিটির নিয়মিত হিসাবে এ তথ্য তুলে ধরা হয়।
জনস হপকিনস রিপোর্টে বলা হয়, শনিবার দিনের শেষে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,০১০ জন। এরমধ্যে এক চতুর্থাংশের মৃত্যু হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক সিটিতে।
রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২১,০০০ ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল নিউইয়র্কে সংক্রমণ হ্রাসের লক্ষে বৃহত্তর নিউইয়র্ককে একটি কোয়ারেন্টাইন হিসেবে বিবেচনা করছেন।
নিউইয়র্কে ৫২,০০০ এর বেশী লোক করোনা আক্রান্ত এবং এতে ৫১৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat