×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটেনে করোনায় রেকর্ড ৩৮১ জনের মৃত্যু

ব্রিটেনে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৩৮১ জন মারা গেছে। এর মধ্যে ১৩ বছরের এক শিশু ও রয়েছে। এর আগের ২৪ ঘন্টার তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।
সোমবার কিংস কলেজ হাসপাতালে ১৩ বছরের যে শিশুটি মারা গেছে সে সম্ভবত ব্রিটেনে করোনায় মারা যাওয়া সবচেয়ে কমবয়সী।
দেশটিতে শনিবার মারা গেছে ২৬০ জন এবং সোমবার তা কমে দাঁড়িয়েছে ১৮০ জনে।ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ প্রায় ২৫ হাজার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটার পেইজে বলা হয়েছে, ৩০ মার্চ গ্রিনিচ মান সময় ১৬০০ পর্যন্ত করোনায় ১,৭৮৯ জন মারা গেছে। কিন্তু মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় থেকে বলা হয়েছে, মৃত্যুর সংখ্যা ২৪ শতাংশ বেশি হতে পারে।
এদিকে শিশুটির পরিবার থেকে বলা হয়েছে, ইসমাইল মোহাম্মদ আবদুলওয়াহাবকে হাসপাতালে নেয়ার আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয় এবং তার শ্বাসকষ্ট শুরু হয়।জনসন ভিডিও লিংকের মাধ্যমে কেবিনেটকে বলেন, ‘মৃুত্যর সংখ্যা বেড়ে যাওয়া মানে জনগণকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। পরিস্থিতি ভালো হওয়ার আগে আরো খারাপ হবে। কিন্তু পরে ভালো হবে।’দেশটির সরকার গত সোমবার তিন সপ্তাহের লকডাউন এবং বিনা দরকারি দোকান পাট ও সেবা বন্ধের নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat