×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-০২
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী করোনায় প্রায় ৪৬,০০০ মানুষের মৃত্যু

চীনে প্রথম করোনাভাইরাস ছড়ানোর পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৪৫,৭১৯ জনের মৃত্যু হয়েছে। এএফপি বুধবার বিশ্বের বিভিন্ন দেশের সররকারি সূত্রে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে একথা জানিয়েছে।
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ ভাইরাস বিশ্বের ১৮৭ দেশে ছড়িয়ে পড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছে ৯০৫,৫৮০ জনের বেশি লোক। আক্রান্তদের এই সংখ্যা কেবলমাত্র যাদের টেস্টের মাধ্যমে শনাক্ত হয়েছে তাদের। অনেক দেশে এখনো কেবল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরকেই আক্রান্ত হিসেবে গণনা করা হচ্ছে।
মঙ্গলবারের পরিসংখ্যানে বিশ্বব্যাপী নতুন করে ৪,৭০৮ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত ৭৭,২৪১ জনের হিসাব রেকর্ড করা হয়।
২৪ ঘন্টায় নতুন করে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ১০৩৬, স্পেনে ৮৬৪ এবং ইতালিতে ৭২৭ জনের।
করোনাভাইরাসে ইতালিতে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে।্ দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩,১৫৫ জনের এবং আক্রান্ত হয়েছে ১১০,৫৭৪ জন।
ইতালির পরে স্পেনে মৃত্যু হয়েছে ৯,০৫৩ জনের, আক্রান্ত ১০২,১৩৬ জন। যুক্তরাষ্ট্রে ৪,৪৭৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০৩,৬০৮। ফ্রান্সে ৪,০৩২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬,৯৮৯ এবং চীনের মূল ভূখন্ডে ৩,৩১২ জনের মৃত্যু, আক্রান্ত ৮১,৫৫৪ জন।
মঙ্গলবারের পর থেকে কঙ্গো,ওমান, স্লোভাকিয়া, বোতসোয়ানা, সেনেগাল ও এলসালভাদরে করোনাভাইরাসে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইউরোপে মোট মৃত্যু সংখ্যা ৩৩,২৪৫ জন এবং মোট আক্রান্ত ৪৯০,৪৮৪ জন। যুক্তরাষ্ট্র ও কানাডায় মোট মৃত্যু ৪,৫৮৭ জন, আক্রান্ত ২১৩,১৩৪ জন। এশিয়ায় মৃত্যু ৩,৯৪২ জন, আক্রান্ত ১১০,৫৭০ জন। মধ্যপ্রাচ্যে মৃত্যু ৩,১৬০ জন, আক্রান্ত ৫৯,৫৪১ জন। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে মৃত্যু ৫৩৮, আক্রান্ত ২০,০৮৩ জন। আফ্রিকায় মৃত্যু ২২৩ জন, আক্রান্ত ৬,১৯৮জন। ওসেনিয়ায় মৃত্যু ২৪ জন,আক্রান্ত হয়েছে ৫,৫৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat