×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৪-০৪
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের মধ্যে সরকারি সাহায্য সামগ্রী বিতরণ শুরু

পাবনায় করোনা প্রভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় মানুষের জন্য সরকারিভাবে ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সরকারীভাবে জেলা প্রশাসনকে ৬৮০ মেট্রিক টন খাদ্য সামগ্রী এবং নগদ ২৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে এসব সাহায্য সামগ্রী জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরন শুরু হয়েছে।
শনিবার দুপুরে পাবনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এ তথ্য জানান।
তিনি জানান, পাবনা জেলার প্রশাসন ক্যাডার এর ৩৫ জন কর্মকর্তার এ বছরের বৈশাখী উৎসব ভাতা বাবদ প্রাপ্ত প্রায় আড়াই লক্ষ টাকা ইতোমধ্যে বাংলাদেশ এ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস ্এসোসিয়েশনের তহবিলে জমা দেয়া হয়েছে। এছাড়া পাবনা জেলা প্রশাসনের অধিনস্থ কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতনের প্রায় ৪ লক্ষ টাকা পাবনা জেলার অসহায় দরিদ্র মানুষের মধ্যে বিতরন করার উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, করোনার প্রভাবের কারণে ক্ষতিগ্রস্থ মধ্যবিত্ত ও নি¤œ বিত্তদের জন্য কিছু বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। জেলা প্রশাসন থেকে ৯ উপজেলার জন্য একটি করে বিশেষ মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা এসব নম্বরে যোগাযোগ করলে তাদেরকে সহায়তা দেয়া হবে। এছাড়া ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন-এমন যে কেউ ওইসব নম্বরে ফোন করে তার সমস্যার কথা জানালে প্রশাসন তড়িৎ ব্যবস্থা নেবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শাহেদ পারভেজ, স্থানীয় সরকার উপপরিচারক আফরোজা আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat