×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-০৭
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে জাপান

জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার টোকিওসহ দেশের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন। খবর এএফপি’র।
জাপানে বিশেষ করে টোকিও ও ওসাকার মতো নগর এলাকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে আবে সোমবার এ পরিকল্পনার ঘোষণা দেন।
এ পরিকল্পনা পর্যবেক্ষণে গঠিত টাস্কফোর্স থেকে মঙ্গলবার সকালে আবে সরকার এমন পদক্ষেপ গ্রহণের অনুমোদন পায়।
মঙ্গলবার দিনের শেষভাগে আবে আনুষ্ঠানিকভাবে এই জরুরি অবস্থা জারির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। মধ্যরাত থেকে জরুরি অবস্থা কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat