×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-১০
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। মারাত্মক করোনাভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য বেইজিংকে ধন্যবাদ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশ্যে প্রদত্ত এক চিঠিটিতে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল অপরাহ্নে এতথ্য জানিয়ে বলেন, চিঠিতে প্রধানমন্ত্রী এই মারাত্মক রোগ মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর এবং এই অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতৃত্বকে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রেসিডেন্ট শি’র প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী এই মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করায় এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করায় চীন সরকারকে ধন্যবাদ জানান।
তিনি চীন সরকার, জনগণ এবং সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি বাংলাদেশে বিপুল পরিমান টেস্টিং কিট, মাস্ক, পিপিই এবং ইনফ্রারেড থার্মোমিটার প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রী জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ডটকমকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেওয়ায় ধন্যবাদ জানান।
এই বৈশ্বিক সংকটে চীন সরকার এবং জনগণ বাংলাদেশের পাশে থাকবে বলেও শেখ হাসিনা দৃঢ় আস্থা ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘চীনের এই সহযোগিতা রোগ সনাক্তকরণ এবং আমাদের চিকিৎসা পেশায় নিয়োজিতদের সুরক্ষা প্রদানসহ অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে।’
করোনাভাইরাস মোকাবেলায় চীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বের কাছে চীন একটি নজির সৃষ্টি করেছে এবং বাংলাদেশও চীনের অভিজ্ঞতা থেকে শিখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat