×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-১৭
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো ৭৫৩ জনের মৃত্যু

 ফ্রান্সে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ৭৫৩ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৭ হাজার ৯২০ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমন একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা জানান, হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭৪ জন এবং আইসিইউতে করোনা রোগীর সংখ্যা ২০৯ জন কমেছে।
তিনি বলেন, ‘ফ্রান্সে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া অনেকটা স্থিতিশীল রয়েছে।’
তিনি আরো জানান, দেশটির বিভিন্ন হাসপাতালে ১১ হাজার ৬০ এবং বৃদ্ধনিবাস বা বিভিন্ন প্রতিষ্ঠানে ৬ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গ্রীনিচ মান সময় ১৮০০ টায় এএফপি জানায়, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ ঘটেছে ইউরোপের বিভিন্ন দেশে।
এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২১ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। এসব রোগীর প্রায় অর্ধেক ইউরোপের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat