×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-১৮
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশদের জন্য ২১ এপ্রিল থেকে ফ্লাইট শুরু

কোভিড-১৯ মহামারীর কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় এখানে আটকা পড়া নাগরিকদের ফিরিয়ে নিতে আগামী ২১ এপ্রিল থেকে ব্রিটিশ এয়ারওয়েজের চারটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য সরকার।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এক ভিডিওবার্তায় বলেন, ‘প্রথম ফ্লাইটি ২১ এপ্রিল মঙ্গলবার ছেড়ে যাবে এবং এরপরে যথাক্রমে ২৩, ২৫ ও ২৬ এপ্রিল বাকি ফ্লাইটগুলো চলবে।’
বাংলাদেশে প্রচুর ব্রিটিশ দর্শনার্থী সিলেটে রয়েছেন উল্লেখ করে হাই কমিশনার বলেন, বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ দর্শনার্থীদের জন্য এসব ফ্লাইটের আগে অভ্যন্তরীণ রুটে সিলেট থেকে ঢাকায় আনার ব্যবস্থা থাকবে।
এসব বিমান পরিচালনার ব্যয় যতটা সম্ভব কম রাখার জন্য আপ্রাণ চেষ্টা করার কথা উল্লেখ করে ডিকসন বলেন, ‘আপনি ঢাকা বা সিলেট যেখান থেকেই যাত্রা শুরু করুন না কেন, জনপ্রতি বিমান ভাড়া পড়বে ৬০০ পাউন্ড।’
যুক্তরাজ্যে যেতে আগ্রহী কেবলমাত্র ব্রিটিশ নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা এই বিমানগুলো ব্যবহার করতে পারবেন এবং কর্পোরেট ট্র্যাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) এর মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন।
এখানে হাইকমিশনের এক ভ্রমণ পরামর্শে বলা হয়েছে , ঢাকা বা সিলেট বিমানবন্দরে ভ্রমণের সময় সবাইকে অবশ্যই ফ্লাইট নিশ্চিতকরণ সম্পর্কিত কাগজ এবং পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।
এর আগে, মারাত্মক করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও এখান থেকে স্বেচ্ছায় চার্টার্ড বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, ভুটান এবং বিভিন্ন ইউরোপীয় নাগরিকরাও নিজ-নিজ দেশে চলে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat