×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-২১
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে অভিবাসন ‘সাময়িকভাবে স্থগিত’ করবেন ট্রাম্প

 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করবেন। কেননা, বৈশ্বিক কোভিড-১৯ ভাইরাসে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
এ করোনা ভাইরাসকে ‘অদৃশ্য শত্রু’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ৪২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৬৬০ জন।
সোমবার রাতে তিনি এক টুইটার বার্তায় বলেন, ‘এ অদৃশ্য শত্রু ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবং আমাদের গ্রেট আমেরিকান সিটিজেনের চাকরি রক্ষার স্বার্থে আমি যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে এক নির্বাহী আদেশ স্বাক্ষর করব।’
ট্রাম্প বলেন, এ পদক্ষেপ মার্কিন নাগরিকদের চাকরি রক্ষা করবে। কেননা, এ ভাইরাসের ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র লকডাউন আরোপ করায় দেশটিতে ইতিমধ্যে ২ কোটি ২০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ পদক্ষেপ কবে নাগাদ কার্যকর করা হবে সে ব্যাপারে ট্রাম্পের টুইটার বার্তায় বিস্তারিত কিছু বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat