×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-২৪
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে করোনা ভাইরাসে নতুন করে ৫১৬ জনের মৃত্যু হওয়ায় মোট ২১,৮৫৬ জনে দাঁড়ালো

ফ্রান্স বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মহামারি করোনায় নতুন করে আরো ৫১৬ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২১ হাজার ৮৫৬ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য বিভাগ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
তবে, তারা আরো জানায়, আইসিইউতে করোনা রোগীর সংখ্যা দুই সপ্তাহ ধরে হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে। ফলে, ২৪ ঘন্টায় সেখানে থাকা রোগীর সংখ্যা ১৬৫ জন কমে বর্তমানে ৫ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, তবুও আমরা অস্বাভাবিক একটা পর্যায়ে রয়েছি। কেননা, ফ্রান্সে সংকট-পূর্ব আইসিইউতে রোগী রাখার জন্য মোট বেডের সংখ্যা রয়েছে ৫ হাজার।
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত অধিকাংশ রোগী বিভিন্ন হাসপাতালে মারা যায়। হাসপাতালে মারা যাওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৪৭ জন। বাকি রোগীগুলো বৃদ্ধনিবাস বা অন্যান্য প্রতিষ্ঠানে প্রাণ হারায়।
ফ্রান্সব্যাপী হাসপাতালে নতুন করে করোনায় আক্রান্ত রোগী ভর্তির ধারা এখনো বহাল থাকলেও এর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। পর পর ৮ দিনের মতো এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগীর সংখ্যা বুধবার ৫২২ জন কমে যাওয়ায় বর্তমানে সেখানে মোট ২৯ হাজার ২১৯ জন চিকিৎসাধীন রয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, মহামারি ভাইরাসের শুরু থেকে মোট ৪২ হাজার ৮৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat