×
ব্রেকিং নিউজ :
উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ মালাইকার রেস্তোরাঁয় এক প্লেট খিচুড়ির দাম ৭৫০, এক বোতল পানি ৪৭৫ টাকা! দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন
  • প্রকাশিত : ২০২০-০৪-২৮
  • ১০৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তিনি চীনের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। করোনা ভাইরাস গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শুরু হয়ে বর্তমানে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে।
হোয়াইট হাউসে সোমবার ব্রিফিংকালে ট্রাম্প বলেন, চীনের ব্যাপারে আমরা সন্তুষ্ট নই। কারণ আমরা মনে করি ভাইরাসটির যেখানে উৎপত্তি সেখানেই এটি শেষ হয়ে যেতে পারতো।
তিনি আরো বলেন, এটি খুব দ্রুতই শেষ হয়ে যেতে পারতো। তাহলে আর পুরো বিশ্বে ছড়িয়ে পড়তো না। সম্প্রতি জার্মান পত্রিকার সম্পাদকীয়তে করোনার কারণে অথনৈতিক ক্ষতি হিসেবে চীনের প্রতি জার্মানীকে ১৬৫ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র্রও কি একইরকম চিন্তা করছে কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমরা এরচেয়েও সহজ কিছু করতে পারি। জার্মানীর চেয়েও আমরা আরো বেশি পরিমাণ অর্থের কথা ভাবছি। তবে আমরা এখনও অর্থের চূড়ান্ত পরিমাণ ঠিক করিনি। তিনি বলেন, এটি পুরো বিশ্বের ক্ষতি, এই ক্ষতি যুক্তরাষ্ট্রের। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এ
পর্যন্ত ৫৫ হাজারেরও বেশি লোক মারা গেছে। থমকে গেছে দেশটির পুরো অর্থনীতি এবং কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat