×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৪-৩০
  • ১০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে বৃহস্পতিবার নতুন করে কোভিড-১৯ ভাইরাসে ৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ১ হাজার ৭৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়। খবর পিটিআই’র।
মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৩২৪ জন সুস্থ হয়ে ওঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৫১ জন।
সূত্র জানায়, আক্রান্তদের ১১১ জন বিদেশী নাগরিক।
বুধবার সন্ধ্যা থেকে নতুন করে মোট ৬৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্রে ৩২ জন, গুজরাটে ১৬ জন, মধ্য প্রদেশে ১০ জন, উত্তর প্রদেশে ৩ জন, তামিল নাড়– ও দিল্লীতে ২ জন করে এবং কর্ণাটকে ১ জন মারা গেছে। মোট মৃত ১ হাজার ৭৪ জনের মধ্যে সবচেয়ে বেশী প্রাণ হারিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এরপরে গুজরাটে ১৯৭ জন, মধ্য প্রদেশে ১২৯ জন, দিল্লীতে ৫৬ জন, রাজস্থানে ৫১ জন, উত্তর প্রদেশে ৩৯ জন এবং অন্ধ্রপ্রদেশে ৩১ জন মারা গেছে।
তামিল নাড়–তে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে, তেলেঙ্গানায় ২৬ জনে এবং পশ্চিম বঙ্গে ২২ জনে, কর্ণাটকে ২১ জনে এবং পাঞ্জাবে ১৯ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত জম্বু ও কাশ্মীরে কোভিড-১৯ ভাইরাসে ৮ জন, কেরালায় ৪ জন, ঝাড়খন্ড ও হরিয়ানায় ৩ জন করে
মারা গেছে। মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, বিহারে করোনায় ২ জন এবং মেঘালয়, হিমাচল প্রদেশ, উড়িষ্যা ও আসামে একজন করে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat