×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৫-০১
  • ১১৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্স জানিয়েছে, দেশটিতে মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার নতুন করে আরো ২৮৯ জন প্রাণ হারিয়েছে। ফলে সেখানে আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা ১শ’ জনের বেশি হ্রাস পেতে দেখা যাচ্ছে। এদিকে দেশটির আইসিইউ’তে রোগীর সংখ্যা আরো কমেছে। খবর এএফপি’র।
ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমোন জানান, এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৪ হাজার ৩৭৬ জনে দাঁড়ালো।
যুক্তরাষ্ট্র, ইতালি, ব্রিটেন ও স্পেনের পর ফ্রান্সের মৃতের এ সংখ্যা বিশ্বের পঞ্চম সর্বোচ্চ।
খবরে বলা হয়, প্রাত্যহিক হিসাবে আগের দিন বুধবারের তুলনায় বৃহস্পতিবার মৃতের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। দেশটিতে বুধবার ৪২৭ জনের মৃত্যু হয়।
সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্সে করোনাভাইরাসের প্রকোপ হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকায় দেশটির আইসিইউ’তে রোগীর সংখ্যা ১৮৮ জন কমে ৪ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। গত ৯ এপ্রিল সেখানে করোনাভাইরাসে ৭ হাজার ২০০ জনের মৃত্যু হয়। ফ্রান্সে এক দিনে এটিই ছিল সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
সালোমোন আরো জানান, ফ্রান্সে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২৬ হাজার ২৮৩ জন। তবে এ মহামারি শুরু হওয়ার পর থেকে প্রায় ৫০ হাজার করোনা রোগী সুস্থ হয়ে ওঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে সরকার জানিয়েছে, আগামী ১১ মে থেকে দেশের কঠোর লকডাউন শিথিল করা হবে।
তবে যেসব এলাকায় করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে সেসব এলাকায় ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে। এদিক থেকে সরকার করোনা আক্রান্ত বিভিন্ন অঞ্চল লাল, কমলা ও সবুজ এ তিন ভাগে চিহ্নিত করবে। সবুজ চিহৃত অঞ্চলগুলো থেকে খুব শিগগিরই লকডাউন তুলে নেয়ার পদক্ষেপ শুরু করা হবে।
গত বৃহস্পতিবার সরকার বৃহত্তর প্যারিস এলাকা ও দেশের উত্তরপূর্বের এক-চতুর্থাংশ এলাকাসহ ৩৫ অঞ্চলকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে এগুলোকে লাল রঙে চিহিৃত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat