×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-০৫-০২
  • ১০৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো এক হাজার ৮৮৩ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট প্রায় ৬৫ হাজারে দাঁড়ালো। জনস হফকিন্সের পরিসংখ্যান থেকে শুক্রবার এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ সময় শনিবার ০০৩০ টা) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৬৪ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা ৩ শতাংশ বেড়েছে।
এ বৈশ্বিক মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখানে মৃতের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat