×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-০৫-০২
  • ১১৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এমন প্রমাণ দেখেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার নতুন করোনাভাইরাস ল্যাবে নয় ‘প্রাকৃতিক উৎস’ (ন্যাচারাল অরিজিন) থেকে ছড়িয়ে পরার কথা পুনর্ব্যাক্ত করেছে।
বিজ্ঞানীদের বিশ্বাস প্রাণঘাতি এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। গত বছরের শেষের দিকে প্রথমে উহানে বন্যপ্রাণীর মাংস বিক্রির মাধ্যমে মানুষের শরীরে এই ভাইরাস প্রবেশ করে।
ট্রাম্প বৃহস্পতিবার দাবী করেন, তিনি প্রমান দেখতে পেয়েছেন যে, করোনাভাইরাস ছড়িয়ে পরার উৎস উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি, এখান থেকেই এটি ছড়িয়েছে। তবে তিনি এ বিষয় বিস্তারিত তথ্য দিতে সম্মত হননি।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রাম্পের দাবি প্রসঙ্গে ডব্লিউএইচও’র ইমার্জেন্সি প্রধান মাইকেল রায়ান জোর দিয়ে বলেন, “জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা অনেক বিজ্ঞানীর কাছ থেকে ভাইরাসটি সম্পর্কে বারংবার শুনেছেন, এসব বিজ্ঞানীরা ভাইরাসটির ওপর নজর রেখেছেন।”
স্বাস্থ্য সংস্থার পুর্ববর্তী সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে রায়ান বলেন,“আমরা আশ্বস্ত করছি যে,ভাইরাসটির উৎস প্রাকৃতিক।”
ডব্লিউএইচও শুক্রবার এর আগে ভাইরাসটির উৎস সম্পর্কে চীনের তদন্তকারীদের সঙ্গে তাদের সম্পৃক্ত করার আহবান জানিয়েছে।এই ভাইরাসটি কয়েক মাস ধরে বিশ্বের ২ লাখ ৩০ হাজারের বেশী মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
“এটি গুরুত্বপূর্ণ হলো, ভাইরাসটির উৎস যে প্রাকৃতিক সেটা আমরা নিশ্চিত করেছি” এ কথা উল্লেখ করে রায়ান বলেন, “এখন আমাদের বোঝা দরকার ভাইরাসটি কিভাবে এনিম্যাল-হিউম্যান প্রজাতির বাধাগুলো ভেঙ্গে ফেলেছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat