×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৯৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নির্বাচন নিয়ে তামাশা করা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নিয়মিত নির্বাচনে অংশ নেয়া এখন বিএনপির কাছে খেলা। ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী দলীয় ভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এই প্রার্থী বহিরাগত। আগে থেকে পরাজয় নিশ্চিত জেনে জনবিচ্ছিন্ন হয়ে ভয়ে অমূলক কথা বলে বিএনপি।
তিনি বলেন, বিএনপির প্রার্থী এই এলাকায় স্থানীয় নয়, তিনি হলেন এই এলাকার জামাই। এই প্রার্থীকে মনোনয়ন দেয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ঢিল নিক্ষেপ করেছে নেতাকর্মীরা।
দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে নাছিম বলেন, আমরা আশা করবো যতদূর সম্ভব ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যায়। তাদের প্রতি আমরা এ আহ্বান জানিয়েছি। আশা করি এ নির্বাচনে আমরা অবশ্যই আশানুরূপ জনগণের সমর্থন পাবো।
আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী উত্তরা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় একজন মানুষ। অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী ওই এলাকার মানুষ নন, তাকে সবাই জামাই হিসেবে চেনে। তার বিরুদ্ধে ঢাকা শহরের সন্ত্রাসী কর্মকান্ডে সম্পৃক্ততার এবং সন্ত্রাসী কর্মকান্ডে পৃষ্ঠপোষকতার জনশ্রুতি রয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য মারুফা আক্তার পপি ও শাহাবুদ্দিন ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat