×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ১০৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনার বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহারে জনসচেতনার অংশ হিসেবে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে প্লাটফরমে প্রবেশকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করে প্লাটফরমে প্রবেশের অভিযোগে ১২ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শামীম আরা বলেন, কুমিল্লা রেলওয়ে ষ্টেশন এলাকায় মাস্ক ব্যবহারে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ষ্ট্রেশনের মূল গেইট দিয়ে মাস্ক ব্যতীত প্লাটফরমে প্রবেশের চেষ্টা করলে ১২ জন যাত্রীর কাছ থেকে ৫ হাজার ১শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মাস্ক ব্যবহারের বিষয়ে সর্তক করা হয়। এসময় রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উল্লেখ্য, সরকার সারাদেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণার পর কুমিল্লা রেলওয়ে ষ্ট্রেশনে মাস্ক ব্যবহার ব্যতীত ষ্টেশনে প্রবেশ নিষেধ করে ষ্ট্রেনের মুল গেইটে নোটিশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat