×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ১১৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষে জাতীয়ভাবে উদযাপিত কর্মসূচির সাথে আজ পিরোজপুরকে সম্পক্ত করা হয়। এ উপলক্ষে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনাতয়নে বেলা ১১টায় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে জেলার ২৫ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুনিরা পারভীন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির আহমেদ, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোঃ আল মুজাহিদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি শাখা ইয়াছিন খন্দকার, এনডিসি ইমরান আহম্মেদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুষ কুমার চৌধুরীসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাছিম, সাংবাদিক গৌতম চৌধুরী, ও মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
জাতীয় কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়ে জেলা প্রশাসক বলেন পিরোজপুরে বর্তমানে ৫২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ৩টি পৌর ডিজিটাল সেন্টার, ৫টি উপজেলা ডিজিটাল সেন্টারে ৬০ জন পুরুষ, ৬০ জন নারী উদ্যোক্তা ডিজিটাল সেবা দিয়ে পল্লী অঞ্চলের মানুষের দোর গোড়ায় ডিজিটাল সেবা পৌছে দিচ্ছেন এবং নিজেরা স্ববলম্বী হচ্ছেন। প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আলিম চৌধুরী বলেন, এ পর্যন্ত ৫৫ কোটি ডিজিটাল সেবা প্রদান করা হয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর এ স্বপ্নকে বাস্তবায়নে ডিজিটাল কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০৩০ সালের মধ্যে সরকারের সকল সেবা ২৫ হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশবাসীকে প্রদান করা হবে। পিরোজপুরের কাউখালী ইউনিয়ন পরিষদের ইউডিসির উদ্যোক্তা শারমীন আক্তার এ সময় জাতীয় কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়ে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat