×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-১২
  • ১১১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামুলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর প্রেসক্লাব চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সমাবেশ প্রধানের দায়িত্ব পালন করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
সমাবেশে বক্তারা বলেন, করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নের মধ্য দিয়ে ১ম পর্যায়ের মতই করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে আমরা সফল হবো।
বক্তারা ঘরের বাইরে মানুষের চলাচলে করোনা ভাইরাসের সাধারণ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে নিজে নিরাপদ থাকা সম্ভব হবে এবং অন্যদেরকেও নিরাপদ রাখা সম্ভব হবে। স্বাস্থ্যবিধি অনুসরণে ব্যতয় ঘটলে সচেতনতামূুলক প্রচারাভিযানের পর প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধি লংঘনকারীকে জেল-জরিমানার আওতায় আনা হবে।
জেলা প্রশাসন আয়োজিত সমাবেশ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat