×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-২৪
  • ১০৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মুনীরুজ্জামানের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় আওয়ামী লীগ, তথ্যমন্ত্রী, পিআইবি, প্রেস কাউন্সিল, ভারতীয় হাই কমিশন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, সম্পাদক পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সংবাদ পরিবার, উদীচী, সম্মিলিত সামাজিক আন্দোলন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জানাজার আগে মুনীরুজ্জামানের বড় ভাইসহ সাংবাদিক নেতৃবৃন্দ তার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করেন।
আজ সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার স্ত্রী ডা. রোকেয়া এবং একমাত্র পুত্রও খ্যাতিমান চিকিৎসক। দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ পৃথক শোক বার্তায় তারা খন্দকার মুনীরুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ও কাউন্সিলের সদস্যবৃন্দ, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি আবু আহম্মেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধরিণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ।
১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন মুনীরুজ্জমান। এক যুগ ধরে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে দৈনিক সংবাদের সম্পাদকীয় বিভাগের দায়িত্বে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অবস্থায় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি কবিতা, গল্প ও প্রবন্ধ লিখতেন খন্দকার মুনীরুজ্জামান। তিনি একাধারে কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষকও ছিলেন। ঢাকা জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদকের দায়িত্বও পালন করেছেন খন্দকার মুনীরুজ্জামান। জাতীয় প্রেসসক্লাবসহ নানা পেশাদার সংগঠনের সদস্য ছিলেন খন্দকার মুনীরুজ্জামান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat