×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-২৭
  • ১০৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

একান্তভাবেই পারিবারিক আয়োজনের মধ্যমে অন্ত্যেস্টি ক্রিয়া শেষে বৃহস্পতিবার সমাহিত করা হয়েছে আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার দিয়াগো আরমান্দো ম্যারডোনাকে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উপকন্ঠে বেলা ভিস্তায় বাবা মায়ের সমাধির পাশে সমাহিত করা হয় ফুটবল ঈশ্বরকে।
দিনের আলো নিভে যাবার মুহুর্তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে সাদামাটা এক ধর্মীয় অনুষ্ঠানের পর ম্যারাডোনাকে শায়িত করার দৃশ্য দেখা যায় টেলিভিশনে। এর আগে হাজারো মানুষের ঢল ছিলো রাষ্ট্রপতির বাসভবন ক্যাসা রোসাদায়। শেষ শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ সহ আর্জেন্টিনার সর্বস্তরের জনগন।
প্রেসিডেন্ট না হয়েও, কাসা রোসাদার দরজা তার জন্য এভাবে খুলে দেয়া হয়। সেখানে বিশ্ব ফুটবলের কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে ছুটে আসে লাখো জনতা। জনতার এই শ্রোত ছিল শেষকৃত্যের আগমুহুর্ত পর্যন্ত। মহানায়কের চিরবিদায়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে আর্জেন্টিনায়।
মোটর শোভা যাত্রায় সমাধিস্থানে নেয়ার সময় দেশের পতাকার সঙ্গে প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের পতাকায় মোড়ানো ছিল ম্যারাডোনার কফিন। ক্লাবটির স্টেডিয়ামে একটি বাতি জ্বালিয়ে রাখা হয় রাতভর।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামের গোলমুখে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় ভক্তরা। এই পোস্টেই ছিলো ম্যারাডোনার ঈশ^রের হাত দিয়ে (হ্যান্ড অফ গড) করা শতাব্দীসেরা গোলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat