×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-২৭
  • ৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও সাবেক দলপতি স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৬৬ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফিঞ্চ ১১৪ ও স্মিথ ১০৫ রান করেন। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দলকে দুর্দান্ত সূচনা এনে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ। ২৭ দশমিক ৫ ওভারে ১৫৬ রান যোগ করেন তারা। এরমধ্যে ৬৯ রান করেন ওয়ার্নার। ৭৬ বলের ইনিংসে ৬টি চার মারেন তিনি।
ওয়ার্নারের বিদায়ের পর দলকে বড় স্কোর গড়ার পথ তৈরি করে দেন ফিঞ্চ ও স্মিথ। ৭৩ বলে ১০৮ রান যোগ করেন তারা। ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরির স্বাদ নেন ফিঞ্চ। আর অস্ট্রেলিয়ার পক্ষে তৃতীয় দ্রুততম ৬২ বলে সেঞ্চুরির স্বাদ নেন স্মিথ। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১০ম সেঞ্চুরি।
৯টি চার ও ২টি ছক্কায় ১১৪ রান করেন ফিঞ্চ। ১১টি চার ও ৪টি ছক্কায় ৬৬ বলে ১০৫ রান করেন স্মিথ। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান করেন । ফলে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান করে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ অস্ট্রেলিয়ার। ভারতীয় পেসার মোহাম্মদ সামি ৫৯ রানে ৩ উইকেট নেন।
৩৭৫ রানের বড় টার্গেটে খেলতে ব্যর্থতার পরিচয় দেয় ভারতের টপ-অর্ডার। ১০১ রানে ৪ উইকেট হারায় তারা। তবে আরেক ওপেনার শিখর ধাওয়ান-হার্ডিক পান্ডিয়া দারুন লড়াই করে দলকে খেলায় ফেরান।
পঞ্চম উইকেটে ১২৭ বলে ১২৮ রান যোগ করেন ধাওয়ান-হার্ডিক। তবে দু’জনই থামিয়ে অস্ট্রেলিয়ার জয়কে সহজ করে ফেলেন স্পিনার এডাম জাম্পা। ধাওয়ান ৭৪ ও হার্ডিক ৯০ রান করেন। ৭৬ বল খেলে ৭টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান হার্ডিক। ভারত করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৮ রান। অস্ট্রেলিয়ার জাম্পা ৪ উইকেট নেন। অস্ট্রেলিয়ার স্মিথ ম্যাচ সেরা হন।
সিডনিতেই আগামী ২৯ নভেম্বর হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat