×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনাভাইরাসের মহামারীকালে দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় কাজ করার কোন বিকল্প নেই। তিনি আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে স¤প্রতি গ্রেড-১ পদে পদোন্নতিপ্রাপ্ত মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে এবং গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন পরিচালকের হাতে পদোন্নতির প্রজ্ঞাপন তুলে দেয়ার পর এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, করোনাকালে আমাদের কর্মকান্ড বন্ধ রাখলে রাষ্ট্র ব্যবস্থা স্থবির হয়ে যাবে, উন্নয়ন ব্যাহত হবে। মানুষের প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ পরিস্থিতি যেন না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষা করতে, অর্থনীতির চাকাকে সচল এবং রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত রাখতে হলে কাজ করার কোন বিকল্প নেই।
এসময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, গ্রেড উন্নয়নের মাধ্যমে দাপ্তরিক সম্মান বৃদ্ধির সাথে সাথে কাজের গতি, নিষ্ঠা ও দায়িত্বশীলতা আরো বাড়াতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মোঃ ইমদাদুল হক, সুবোল বোস মনি ও মোঃ তৌফিকুল আরিফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat