×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০২
  • ১০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে কারাগারে দাঙ্গায় ৯ বন্দী নিহত ও ১১৩ জন আহত হওয়ার পর শ্রীলঙ্কা কয়েকশ বন্দীকে মুক্তি দিয়েছে এবং আরো কয়েক হাজার বন্দীকে মুক্তি দেবে বলে জানিয়েছে। খবর এএফপি’র।
কারাগারে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কলম্বোর উপকন্ঠে মহারা কারাগারে রোববার রাতে বন্দীরা মুক্তির দাবিতে তান্ডব চালালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রহরীরা গুলি চালায়।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা মঙ্গলবার সারাদেশে ৬৩৭ জন কয়েদীকে সাধারণ ক্ষমা করেছেন। বিচারমন্ত্রী আলি সাবরি বলেছেন, সরকার কারাগারে চাপ কমাতে কয়েক হাজার বন্দীকে জামিনে মুক্তি ত্বরান্বিত করার কাজ করছে।
রাজাপাকসা ইতোমধ্যে জেল সংস্কার মন্ত্রী সুদর্শনী ফার্নান্দোপুলকে বরখাস্ত করে তাকে মহামারী মোকাবেলা সম্পর্কিত একটি নতুন মন্ত্রণালয়ে স্থানান্তর করেছেন।
শ্রীলঙ্কার কারাগারগুলোতে ৩০ হাজারের বেশি কয়েদি রয়েছে যা ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ। সরকারি পরিসংখ্যান অনুসারে, কারাগারে ১২০০ জনের করোনা পরীক্ষায় পজেটিভ ধরা পরেছে ও দু’জনের মৃত্যু হয়েছে।
শ্রীলঙ্কায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা গত মাসে ছয়গুণ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে এবং সংক্রমণ দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat