×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-০৪
  • ৯৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, তরুণদের একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
তিনি বলেন, ‘ ১৯৭১-এ আমাদের পূর্বসূরীরা জীবন উৎসর্গ করে যেভাবে দেশপ্রেম, মানবতার দেদীপ্যমান শিখা প্রজ্জলিত রেখেছেন, আজকের তরুণদেরও সে চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে ও দেশের সেবায় কাজ করতে হবে। করোনা মহামারিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সেবায় আত্মনিমগ্ন হতে হবে।’
ডা. মো. মুরাদ হাসান আজ সকালে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নব নিযুক্ত পেইড পার ভলান্টিয়ারদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ডা. অজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, জামালপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সাজদা-ই-জান্নাত, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব উদ্দিন আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat