×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-০৪
  • ১০৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সভাপতি ম. রুহুল আমিন আজ টেলিফোনে বাসসকে জানান, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান নেতৃবৃন্দ। পরে তারা সেখানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য এবং ১৫ আগস্ট ট্র্যাজেডিতে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নেতৃত্বে সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, যুগ্ন-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন শিশির, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার মহিউদ্দিন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ হোসেন সরকার, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, কোষাধ্যক্ষ নাইম ইউসুফ সেইন, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat