×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ১০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও নিরাপত্তা সদস্যদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে তারা আল-সাবাব জঙ্গি গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিলো। পেন্টাগন শুক্রবার এ খবর জানায়।
পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ২০২১ সালের প্রথমদিকে সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রের বেশীরভাগ নিরাপত্তা সদস্য ও তাদের এ্যাসেট সরিয়ে নেয়ার জন্য ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির আফ্রিকা কমান্ডকে নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি ইরাক ও আফগানিস্তান থেকে সেনা সদস্য হ্রাসের নির্দেশের পরে সোমালিয়া থেকে সৈন্য হ্রাসের এই ঘোষণা দেয়া হলো।
আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের উদ্বেগের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রনালয় জোর দিয়ে বলেছে, “আফ্রিকা থেকে সৈন্য প্রত্যাহার অথবা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হচ্ছে না।”
এতে বলা হয়,“আমরা অব্যাহতভাবে উগ্রবাদী সংগঠনগুলোর সহিংসতা রোধ করবো যাতে তারা আমাদের দেশের জন্য হুমকি না হয়ে ওঠে এবং আমরা প্রধান শক্তিগুলোর প্রতিযোগিতায় আমাদের কৌশলগত সুবিধা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করবো।”
যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডে অন্যান্য নিরাপত্তা অভিযানে প্রায় ৭০০ সৈন্য এবং সোমালিয়ায় প্রাইভেট নিরাপত্তা সদস্য রয়েছে, তারা উভয়ই আল-সাবাবের ওপর আক্রমন পরিচালনা এবং সোমালি বাহিনীকে প্রশিক্ষণ দেবে।
নভেম্বরের শেষদিকে সিআইয়ের এক কর্মকর্তার মৃত্যুসহ যুক্তরাষ্ট্রের কিছু সেনা সদস্য হতাহত হয়েছে।
ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলার এক সপ্তাহ আগে সোমালিয়া সফর করেছেন।
পেন্টাগন বলেছে, সহিংস জঙ্গি সংগঠন যা যুক্তরাষ্ট্রে স্বার্থ ,অংশীদার ও মিত্রদের জন্য হুমকি পেন্টাগন তাদের দমনে যুক্তরাষ্ট্রের বাহিনীর সহযোগিতার কথা পুনব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat