×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-০৮
  • ১৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর, জেলায় ‘মুজিবনগর স্মৃতিসৌধ’ কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার করা হয়েছে।জেলার মুজিবনগর উপজেলায় অবস্থিত এ স্মৃতিসৌধ কমপ্লেক্সের প্রধান ফটকে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ মহান মুক্তিযুদ্ধে সেক্টর ভিত্তিক মানচিত্র এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার আজ মঙ্গলবার জানান, মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনসার ব্যাটেলিয়নের পাশাপাশি সেখানে সাদা পোষাকের পুলিশ দায়িত্ব পালন করছে।
তিনি জানান, নজরদারি বাড়াতে মুজিবনগর স্মৃতিসৌধ প্রকল্প এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার জন্য গণপূর্ত বিভাগকে জরুরী চিঠি দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে মুজিবনগর স্মৃতিসৌধ এলাকায় দেখা যায়, মূল ফটকে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাশে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার ব্যাটেলিয়ান।নজরদারি বৃদ্ধির পাশাপাশি দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক মানচিত্র এলাকায় গিয়ে দেখা যায় ভাস্কর্যের পাশে ব্যাটেলিয়ান আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আনসার ব্যাটেলিয়নের প্লাটুন কমান্ডার মো. আবদুল হালিম জানান, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লোকবল ৫০ থেকে বাড়িয়ে ৭৫ হয়েছে। আনসার বাহিনীর সদস্যরা পালা করে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat