×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১২-০৮
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।আজ মঙ্গলবার চুক্তিরমেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলামের এক বছরের চুক্তির মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন নিয়োগ আগামী ১৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত বছরের ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পান খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি যোগ দেন ২৮ অক্টোবর।
খন্দকার আনোয়ার ১৯৮২ সালের বিসিএস বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
গত বছরের ১৫ ডিসেম্বর চাকরি জীবন শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল খন্দকার আনোয়ারুলের। কিন্তু ৯ ডিসেম্বর তাকে এক বছরের জন্য চুক্তিতে ফের মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat