×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ১১৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজশাহী ইউনিভার্সিটি ল’এলামনাই এসোসিয়েশেন (রুলা)-র সভাপতি এডভোকেট নাহিদ সুলতানা যুথী আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ গেটে আজ বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বার সভাপতি ও এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, রুলার সাবেক সভাপতি ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে রুলা সভাপতি ও সুপ্রিমকোর্ট বারের সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট নাহিদ সুলতানা যুথী বলেন, মহামারি করোনা ভাইরাস জনিত কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন মানুষ একটা অন্য রকম পরিস্থিতি মোকাবেলা করছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। এডভোকেট যুথী বলেন, চলমান পরিস্থিতিতে আমরা অনেক বিজ্ঞ আইনজীবীকে হারিয়েছি। তিনি এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট বার এর সাবেক সভাপতি মাহবুবে আলম, সাবেক এটর্নি জেনারেল বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার রফিক-উল হককে বিশেষ ভাবে স্মরণ করেন। একই সঙ্গে সকল প্রয়াত আইনজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন। স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে এবং সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারে আহ্বান জানান এডভোকেট নাহিদ সুলতানা যুথী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রুলার সাধারণ সম্পাদক আইনজীবী আশরাফ আলী সুজন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat