×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ১১৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ মহামারিকালে যুদ্ধ বিরতি ও সমবেদনার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নিপীড়ন অব্যাহত রয়েছে এবং লোকজনকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। বর্তমানে রেকর্ড সংখ্যক লোক বাস্তুচ্যুত।
জাতিসংঘ বুধবার এ কথা জানিয়েছে।
সংস্থাটি বলছে, ২০১৯ সালের শেষ নাগাদ ৭ কোটি ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত এবং প্রায় ৩ কোটি লোক শরণার্থী হয়েছে। যা বিশ্ব জনসংখ্যার এক শতাংশেরও বেশি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা আরো বলেছে, প্রাথমিক তথ্য উপাত্ত দেখাচ্ছে ২০২০ সালে আরো অনেক লোক বাস্তুচ্যুত হয়েছে। এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে।
শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক বিবৃতিতে বলেন,আমরা বর্তমানে আরো একটি ভয়ংকর মাইল ফলক পাড়ি দিচিছ। বিশ্ব নেতারা যুদ্ধ না থামালে এ সংখ্যা বাড়তেই থাকবে।
তিনি আরো বলেন, গত দশকে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা দিগুণ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে।
এছাড়া গত মার্চ মাসে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস বিশ্ব জুড়ে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বকে এমনিতেই করোনা মহামারি মোকাবেলা করতে হচ্ছে যার কারণে মারা গেছে ১৫ লাখেরও বেশি লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat