×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-১২
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্র আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আমাদের সীমান্ত বন্ধ রাখতে আজ সম্মত হয়েছে।’
করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে গত মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ করে দেয়া হয়।
আর তখন থেকেই প্রতি মাসে এ সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হচ্ছে। এ সীমান্ত দিয়ে কেবলমাত্র বাণিজ্যিক পণ্য এবং অতি জরুরি ভ্রমণের অনুমতি রয়েছে।
কানাডায় কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে বাধ্য হয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে এ মহামারি ভাইরাস মোকাবেলার পদক্ষেপ ফের আরোপ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১ কোটি ৫৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
এদিকে ট্ইুটারে দেয়া এক বার্তায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান শাদ উল্ফ জানান, একই তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সীমান্তও বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat