×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-১৩
  • ১০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় একদিনে ১ হাজার ৩০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬৬ জন।
গত ২০ জানুয়ারি দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পরে এ পর্যন্ত প্রথম দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ ১ হাজার ছাড়িয়ে গেল।
সিউল এবং গিওনগি প্রদেশে ক্ষুদ্র ক্লাস্টার সংক্রমণ এবং বিদেশ থেকে আক্রান্ত আসা লোকদের কারনে ৮ নভেম্বরের পর থেকে ৩৬ দিনে সংক্রমণ তিন অংকের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৩৯৬ জন সিউলের এবং ৩২৮ জন গিওনগি প্রদেশের, ২৮ জন বিদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯২ জন।
করোনায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮০ জন। করোনামুক্ত হওয়ার পরে ৩২১ জনের বেশী কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে, করোনামুক্তির হার ৭৪.৩৯ শতাংশ।
গত ৩ জানুয়ারির পর থেকে ৩৩ লাখ ৭০ হাজারের বেশী লোকের করোনা টেস্ট হয়েছে, এদের মধ্যে ৩২ লাখ ৪১ হাজার ৭০০ লোকের টেস্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat