×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৮
  • ১০৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ক্রিস্টমাসের পর কোভিড-১৯ রোগের টিকা দেয়া শুরু করবে। এ ব্লকের নির্বাহী প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বৃহস্পতিবার এ ঘোষণা দেন। খবর সিনহুয়া’র।
ভন ডার লিয়েন টুইটার বার্তায় বলেন, ‘এখন ইউরোপের পালা। আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ইউরোপজুড়ে টিকা দেয়া শুরু হবে।’
জার্মানির বায়োএনটেক ও আমেরিকার ফাইজারের যৌথভাবে তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত মূল্যায়ন করতে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) বৈঠকে বসার সিদ্ধান্ত গ্রহণের দু’দিন পর এমন ঘোষণা দেয়া হলো।
এদিকে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন কোভিড-১৯ পজিটিভ হন। এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল, স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ ইইউ’র অনেক নেতা এবং একদিন আগে মাক্রোনের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মহাসচিব অ্যাঙ্গেল গুরিয়া সেলফ-কোয়ারিন্টাইনে রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২২২টি প্রতিষ্ঠান কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির কাজ করছে এবং এসবের মধ্যে ৫৬টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat