×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ১১৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা আজ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল দশটায় উপজেলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে বর্ধিতসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এবং প্রধানবক্তা ছিলেন নাটোর-১ আসনের (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।
সভায় সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান।
এস এম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে আসার পর থেকে অদ্যাবধি দলের জন্যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, কমিটি গঠনে সক্রিয় ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে। গুরুত্ব দিতে হবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সন্তানদের। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হওয়ার পাশাপাশি কোনভাবে মাদক সম্পৃক্ততা থাকা চলবে না। এছাড়াও, নেতৃবৃন্দকে ইউনিয়নে উপস্থিত হয়ে কমিটি গঠন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat