×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ১২৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টলিপাড়ায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন সোহম চক্রবর্তী। ‘ছোট বউ’, ‘মঙ্গলদীপ’, ‘শাখা প্রশাখা’র যুগে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘মাস্টার বিট্টু’ হিসেবে। পরে বাজিমাত করেন নায়ক হিসেবেও। ‘প্রেম আমার’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’ এর মতো বাংলা ছবির মাধ্যমে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। এবার টলিউডের প্রযোজকদের দলে নাম লেখালেন এই অভিনেতা। আর ইনস্টাগ্রামে তার নতুন ছবির পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
সোহম এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবির নাম ‘কলকাতার হ্যারি’। আর ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা সরকার। পরিচালনার দায়িত্বে রাজদীপ ঘোষ। সংগীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। আর চিত্রগহণে থাকছেন গোপী ভগৎ। চলতি জানুয়ারি মাসেই শুরু হবে ছবিটির শুটিং।
পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘নতুন বছরের শুরুতে এর থেকে ভাল আর মিষ্টি আর কিছুই হতে পারে না। ২০২১ সালে আমার প্রথম প্রজেক্ট কলকাতার হ্যারি ছবির টিজার পোস্টার। এই সুন্দর কাহিনীর সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। প্রতিবারের মতো এবারও আপনাদের শুভেচ্ছা চাই…।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat