×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রাথমিক ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই দল গঠন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আজ সকালে দল ঘোষনার সময় নান্নু বলেন, ‘২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে দল সাজানো হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা মাশরাফির সাথে কথা বলেছি এবং এটি নিয়ে তার কোন আপত্তি নেই।’
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন ৩৭ বছর বয়সী মাশরাফি।
এ দিকে নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ম্যাচের জন্য আবারো জাতীয় দলে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এছাড়াও দলে ফিরেছেন তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরি।
২৪ জনের ওয়ানডে দলে নতুন মুখ চারজন- পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
২০ জনের টেস্ট স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন ইয়াসির আলি ও হাসান মাহমুদ।
তবে টেস্ট স্কোয়াডে এবারও জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের।
বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক দল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, ইয়াসির আলি, নাঈম শেখ ও রুবেল হোসেন।
বাংলাদেশের টেস্ট প্রাথমিক দল : মোমিনুল হক, তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটর কুমার দাশ, মিথুন আলী, ইয়াসির আলী, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ চৌধুরী, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat