×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ১০১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের পারকোলা নামক স্থানে আজ সকালে একটি যাত্রীবাহীভ্যানকে অপর একটি পিকআপ ধাক্কা দিলে দুই নারী নিহত হন। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- পারকোলা গ্রামের সালেকা বেগম ও কাজলী খাতুন। আহত দুইজন হলেন- আনছার আলী ও মুক্তা খাতুন। তারা সবাই ভ্যানের যাত্রী ছিলেন।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম জানান, রংপুর থেকে পাবনাগামী চিপস বোঝাই একটি পিকআপ পারকোলা থেকে শাহজাদপুরগামী একটি যাত্রীবাহীভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ও যাত্রীবাহীভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আহত দুইজনকে শাহজাদপুর পোতাজিয়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিকআপটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে শাহজাদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat