×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-১১
  • ১০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন। করোনাভাইরাসের টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভির ক্যামেরার সামনে তার প্রথম ডোজ টিকা নেয়ার তিন সপ্তাহ পর তিনি এ ভ্যাকসিন চিচ্ছেন। তার দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।
গত ২১ ডিসেম্বর দেলাওয়ারের নিউওয়ার্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেয়ার সময় ৭৮ বছর বয়সী বাইডেন মার্কিন নাগরিকদের বলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।
তার টিম জানায়, দ্বিতীয় টিকাও তিনি টিভি ক্যামেরার সামনে নেবেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
আমেরিকায় মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাইডেন শুক্রবার একটি ‘হাস্যকর অনুকরণ’ হিসেবে অভিহিত করে ভ্যাকসিন বিতরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অস্থিরতাপূর্ণ কর্মকান্ডের সমালোচনা করেন।
যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত ৬৭ লাখ মার্কিন নাগরিক তাদের প্রথম ডোজ টিকা নিয়েছেন।
এদিকে দেশব্যাপী ২ কোটি ২১ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat