×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-১১
  • ১০৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া মহড়া গ্রামে রবিবার রাতে ১জন ছিনতাইকারীকে এলাকাবাসি আটক করে। পরে ছিনতাইকারিকে বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু এর নিকট জমা দেয়।

বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, আলু ব্যবসায়ী জিয়া সরদার বোয়ালিয়া বাজারে দোকান বন্ধ করে রাত ৯ টার দিকে বাড়ি যাওয়ার পথে বোয়ালিয়ার ৪ মাথার মোড়ে ছিনতাইকারীরা জিয়ার পথ রোধ করে গলায় গামছা পেচিয়ে তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে যাওয়ার সময় জিয়া ইমন নামের এক ছিনতাইকারীকে ঝাপ্টে ধরে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে ইমনকে আটক করে। এ সময় বাকি ৩ জন পালিয়ে যায়। পরে এলাকাবাসী রাতেই ইমনকে বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুল হাসান নান্নুর কাছে জমা দেয়।

চেয়ারম্যান সোমবার (১১ই জানুয়ারী) সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বাকি ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

ছিনতাইকারী হলেন-উপজেলার বোয়ালিয়া পাগলা গ্রামের- আক্তার হোসেনে ছেলে ইমন (২৫), চক চৌবিলা গ্রামের-মোক্তার হোসেনের ছেলে মুন (২১), বোয়ালিয়া চান্দারপাড়া গ্রামের-সানোয়ার হেসেনের ছেলে সাকিল (২৮) ও বোয়ালিয়া পাগলা গ্রামের – মুকুল হোসেনের ছেলে অনিক (২৬) ।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপি এম জানান ছিনতাইকারী ৪ জনকে বিরুদ্ধে থানায় ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat