×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-১৪
  • ১০০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনী প্রচরণার শেষ দিনে এস. এম নজরুল ইসলামের নৌকা মার্কা প্রতীকের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪০ জন কাউন্সিলর প্রার্থীদের স্ব স্ব মার্কা বুকে নিয়ে নৌকার শ্লোগান দিয়ে শহরের প্রথান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন মহল্লায় প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নৌকা মার্কা প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা এস.এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, শফিউল আলম হ্যাভেন, আরিফ বিন হাবিব, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল
নৌকার কান্ডারি এস এম নজরুল ইসলাম আরো বলেন ভোটারদের উপস্থিতি ও উৎসাহ নৌকার বিজয় সুনিশ্চিত বলে তিনি মনে করেন। উল্লাপাড়া পৌরসভায় বিগত দিনে দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকান্ড ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি, পৌরবাসীর কাছে তার সম্মানিত প্রতীক নৌকা মার্কায় ভোট চান।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস.এম নজরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকা। এই নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে সবাই নৌকায় ভোট দিবেন বলে তিনি আশাবাদী এস.এম নজরুল ইসলাম আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাথকে মুজিব বর্ষের উপহার হিসেবে আগামী ১৬ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat