×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-২৮
  • ৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপ সীমান্তের শরণার্থীদের বারবার পুশব্যাক ও বহিস্কারের ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
জাতিসংঘ শরণার্থী সংস্থা আশ্রয় প্রার্থীদেরঅধিকার নিশ্চিত এবং সহিংসতা তদন্তে একটি স্বাধীন পর্যবেক্ষণ প্রক্রিয়া তৈরির জন্যে বিভিন্ন দেশের প্রতিআহ্বান জানিয়েছে।
ইউএনএইচসিআরের সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলান ট্রিগস বলেন, ইউরোপের বিভিন্ন দেশ শরণার্থীদেও বাধা দিচ্ছে, তাদের জলসীমায় শরণার্থীরা পৌঁছানোর পরও তাদের ফিরিয়ে দিচ্ছে এবং সীমান্তে শরণার্থীদেও ওপর সহিংস হামলা চালানো হচ্ছে বলে সংস্থার কাছে অব্যাহতভাবে খবর আসছে।
তিনি বলেন, এই পুশব্যাক খুবই সহিংস ও পদ্ধতিগত উপায়ে হচ্ছে।
ইউএনএইচসিআর সতর্ক করে বলছে, যারা স্থলভাগ দিয়ে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছে তাদেরকে গোপনেআটক করেআন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজনীয়তা বিবেচনায় না নিয়ে জোরপূর্বক প্রতিবেশী দেশে ফেরত পাঠানো হচ্ছে।
ইউরোপে শরণার্থীর সংখ্যা কমে যাওয়ার কথা উল্লেখ করে সংস্থাটি বলছে, পরিস্থিতি সামাল দেয়ার মতো।
সংস্থাটি ইউরোপীয় দেশগুলোর প্রতি শরণার্থী সুরক্ষা অঙ্গীকার সমুন্নত রাখারআহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat