×
ব্রেকিং নিউজ :
নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ
  • প্রকাশিত : ২০২১-০২-০১
  • ৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলু চাষি কৃষকেরা মাঠ থেকে আলু তোলা শুরু করেছে । চলতি আলু মৌসুমে অলুর ফলন ভালো হওয়ার কৃষকের মুখে হাসির ফোয়ারা মিলছে। কৃষকের দাবি এ বছর আলুর দাম কম হলেও ফলন বেশী। প্রতি মণ
আলু এখন ৪ শ টাকা দরে কেনাবেচা হচ্ছে ।
উল্লাপাড়া উপজেলায় এবারে ৯শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে বলে কৃষি অফিস থেকে জানা গেছে। উপজেলার মোহনপুর ইউনিয়নে এবারেও সবচেয়ে বেশী পরিমাণ জমিতে আলু চাষ করা হয়েছে।
কৃষকেরা উফসি কাঠিলাল, রোমানা জাতের আলু বেশী জমিতে চাষ করেছেন। এবারে আলুর চাষি জমিতে রোগ বালাই হয়নি বলে জানা যায়। গত সাত দিন হলো আগাম করে আবাদ করা আলু কৃষকেরা জমি থেকে তুলছেন। সরোজমিনে একাধিক মাঠ
এলাকা ঘুরে দেখা গেছে , পুরুষদের পাশাপাশি গ্রামীণ সাধারণ পরিবারের নারীরা জমি থেকে আলু তুলছেন। নারীরা মজুরী হিসেবে
টাকার বদলে আলু মিটিয়ে নিচ্ছে। কৃষকেরা জানায় ভালো হারে ফলন মিলছে। তারা আরো জানায় আলু তোলায়
মজুরদের দাম মেটাতে ও ইরি বোরো ধান ফসলের আবাদে টাকার দরকারে আলু তুলে এলাকার হাট বাজার ও এর ব্যাবসায়ীদের
কাছে বিক্রি করছেন । প্রতি মণ সর্বোচ্চ ৪ শ টাকা দরে দাম পাচ্ছেন। আজ সোমবার
উল্লাপাড়া হাটে নতুন আলু বিক্রির জন্য উঠেছিল ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat