×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৫
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করতে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। শহরের সুযোগ-সুবিধাকে প্রতিটি গ্রামে সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলে উন্নত রাস্তাঘাট নির্মাণ, আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, ঘরে ঘরে বিদ্যুৎসহ আধুনিক শহরের সুযোগ-সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে।
আজ টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন।
এসময় মধুপুর পৌরসভার বর্তমান মেয়র মাসুদ পারভেজ, নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী নিজ নির্বাচনী এলাকা মধুপুরের জনগণের উদ্দেশে বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মধুপুরের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, প্রায় সব রাস্তা পাকা করেছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সবার আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শে সরকার একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে যেখানে সকল মানুষের জন্য উন্নয়ন হবে।
তিনি বলেন, বাংলাদেশ ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত হবে। প্রধানমন্ত্রী আগে মানুষকে খাবার উপহার দিতেন, শাড়ি-লুঙ্গি উপহার দিতেন। এখন তিনি গৃহহীনকে ঘর উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফলে এদেশে কেউ গৃহহীন থাকবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat