×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৭
  • ৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেনমার্কে কোভিড-১৯ বিধিনিষেধ এবং দেশটিতে ডিজিটাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট প্রদান পরিকল্পনার প্রতিবাদে শনিবার রাতে কয়েক শত লোক কোপেনহেগেনের রাস্তায় নেমে আসে।
“মেন ইন ব্লাক ডেনমার্ক” পরিচয়ে প্রায় ৬০০ লোকের একটি গ্রুপ রাতে তীব্র ঠান্ডার মধ্যে ডেনমার্কের আংশিক লকডাউনের “একনায়কতন্ত্রের” প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়।
তাদের বিক্ষুব্ধ হওয়ার মূল কারণ ছিল ডিজিটাল ভ্যাকসিন “পাসপোর্ট”। ইউরোপের অন্যান্য দেশের মতো ভ্রমণের জন্য ডেনমার্কও কোভিড-১৯ টিকা গ্রহনের ডিজিটাল সার্টিফিকেট চালু করতে চায়।
এটি স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রেস্তোরাগুলোর জন্য ব্যবহার করা হতে পারে।
প্রতিবাদী আয়োজকরা বলেছেন, এই ধরণের পাসপোর্ট টিকা দেয়ার বাধ্যবাধকতা বোঝায় এবং ব্যক্তির স্বাধীনতার ওপর আরো বিধিনিষেধ আরোপ করে। যদিও ডেনমার্কে টিকাদান বাধ্যতামূলক নয়।
বিক্ষোভকারীরা উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের মতো দেখতে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের ছবি বহন করে।
অনুমোদিত এই সমাবেশটি শান্তিপূর্ণ ছিল, পুলিশও মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat