×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৭
  • ১২২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী সানি লিওন। বেশিরভাগ সময় লাইমলাইন থাকেন তিনি। এবার তার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। শুধু অভিযোগ না, ২৯ লাখ রুপি নিয়েও দু’টি অনুষ্ঠানে অংশ না নেওয়ায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ভারতের কেরালার বাসিন্দা আর শিয়াস।
শনিবার (৬ ফেব্রুয়ারি) মামলাটি তদন্তের অংশ হিসেবে পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছে। তবে সানি এ ব্যাপারে কি বলেছেন, তা জানায়নি কোচি পুলিশ।পুলিশ জানিয়েছে, আর শিয়াস নামে এক ব্যক্তি প্রথমে কেরালা পুলিশের সাধারণ শাখায় সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ সেটা প্রাথমিক তদন্ত করে অপরাধ দমন শাখায় স্থানান্তর করে।আর শিয়াস জানিয়েছেন, সানি লিওন তার কাছ থেকে দুটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ২৯ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। সেই টাকা অগ্রিম পরিশোধও করা হয়। তবে চুক্তি অনুযায়ী সেই অনুষ্ঠানে যাননি সানি। টাকাও ফেরত দেননি। বাধ্য হয়ে তিনি প্রতারণার মামলা করেছেন।
এর আগে মুম্বাইয়ের হাইকোর্টে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন মডেল পূজা মিশ্র। এছাড়া দিল্লির যুবক পুনীত আগারওয়ালও সানির বিরুদ্ধে মামলা করেছিলেন।বর্তমানে ভারতের কেরালায় ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের পরবর্তী সিজনের শুটিং করছেন সানি লিওন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat