×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৭
  • ১০০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৩৬তম দিনে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতা।গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ২৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৩ জন কম আক্রান্ত হয়েছে। গতকাল ১২ হাজার ১৩৫ জনের নমুুনা পরীক্ষায় ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৫১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১৬ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৪৯ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৮ হাজার ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৯ লাখ ১৮ হাজার ১৪৯টি হয়েছে সরকারি এবং ৮ লাখ ৩০ হাজার ৮৬৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৪ দশমিক ৩৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৩১ জন। গতকালের চেয়ে আজ ১১৪ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৭৯ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৫ শতাংশ বেশি।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মৃত্যুবরণ করেছে। গতকাল ৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২০৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গত ৩০ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৬২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৯৩৫ জনের। গতকালের চেয়ে আজ ৩৭৩টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৯টি ও বেসরকারি ৬৭টিসহ ২০৬টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪০৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ১৩৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২৬৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat