×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-১২
  • ৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কয়েক মাস ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার স্থানীয় চারুকলা জাদুঘর পুনরায় খুলে দেয়ায় মহামারিতে বিপর্যস্ত মন্ট্রিলবাসী আনন্দিত। এক দর্শনার্থী আনন্দ প্রকাশ করে এএফপিকে বলেন, কিছু সাংস্কৃতিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে এটা তার ‘খুব ভালো লাগছে’।
মন্ট্রিল মিউজিয়াম অব ফাইন আর্টস’র প্রবেশ পথে মিউজিয়ামের পরিচালক স্টিফেন একুইন “আমাদের প্রথম ভিজিটর!” বলে পরিদর্শক সিলভি সিলসকে শুভেচ্ছা জানান।
৫৭ বছর বয়সের সিলভি বলেন, তিনি অনুভব করছেন দীর্ঘ অনুপস্থিতির পর সত্যিই তিনি জাদুঘরে ফিরে এসেছেন।
করোনাভাইরাস ঠেকাতে গত বছরের ১ অক্টোবর নগরীর জাদুঘর এবং গ্যালারিগুলোর পাশাপাশি বার, রেস্তোরা, সিনেমা হল এবং লাইব্রেরী বন্ধ করে দেয়া হয়।
বৃহস্পতিবার পর্যন্ত কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে ২ লাখ ৭৩ হাজারের বেশী লোক করোনা আক্রান্ত হয়েছে, যা দেশটিতে মোট আক্রান্তের এক তৃতীয়াংশ এবং এখানে ১০ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে।
করোনার আগে জাদুঘরটিতে বছরে ১০ লাখের বেশী পরিদর্শক আসেন, দিনে প্রায় ৩ থেকে ৪ হাজার লোক পরিদর্শন করেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত সীমিত সংখ্যায় দৈনিক প্রায় ৮,০০ দর্শক জাদুঘরে প্রবেশ করতে পারবেন।
দর্শনার্থীদের অবশ্যই অনলাইনে টিকেট সংগ্রহ করতে হবে। জাদুঘরের ভেতরে দর্শকদের ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং দর্শকরা যাতে বেশী সময় কাটাতে না পারেন সে জন্য প্রদর্শনী হল থেকে বসার চেয়ার সরিয়ে নেয়া হয়েছে। দর্শকরা মাস্ক পড়বেন এবং প্রয়োজনে প্রবেশ পথের কাছ থেকে ফোল্ডিং চেয়ার নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat