×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-১২
  • ১০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে আজ আমদানীকৃত ভারতীয় ওয়াগনের মালামাল খালাস করার ইয়ার্ড পয়েন্টের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২৪২ টাকা ব্যয়ে ইয়ার্ড পয়েন্টের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজগার টগর। এসময় তিনি বলেন, ২৫টি রেলস্টেশন আধুনিকায়ন করা হবে তার মধ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশন রয়েছে। দর্শনা থেকে খুলনা রেললাইন দ্রুত ডাবল লাইনের কাজ শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাযঞ্জ শুরু করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ রেলওয়ে বিভাগী প্রকৌশলী (পাকশী) বীরবল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশাদুলহক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যন আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মো. মতিয়ার রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat